NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৩ পিএম

ইজতেমায় বাংলাদেশি মেয়েকে বিয়ে করলেন শ্রীলঙ্কান যুবক

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এরমধ্যে একজন বিদেশি রয়েছেন। যিনি বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছেন। বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। বিদেশি ওই মেহমানের বাড়ি শ্রীলঙ্কায়। তার নাম রাসেদ। তিনি বাংলাদেশের মেয়ে শারমিন আক্তারকে বিয়ে করেছেন।

 

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।


ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে মাশোয়ারার কামরায় যৌতুকবিহীন বিয়ে পড়ান। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শত তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ।


১৪ দম্পত্তিরা হলেন; ১. হোমায়ার ইসলাম ও হুরাইরা জামান, ২. মো. আলাউদ্দিন ও সুমাইয়া ইসলাম, ৩. মো. হাবিবুর রহমান ও মুক্তা আক্তার, ৪. মো. ওমর ও ইশরাত জাহান, ৫. সুজন আহমেদ ও মায়মুনা আক্তার, ৬. রাতুল ও মায়মুনা আক্তার, ৭. রাসেদ (শ্রীলঙ্কার মেহমান, বিয়ে করেছেন বাংলাদেশের মেয়ে) ও শারমিন আক্তার, ৮. ওমায়ের ইসলাম ও মুনিম আক্তার, ৯. মো. শাওন ও ছবিনা আক্তার, ১০. মো. মছুরুল হক ও শাদিয়া মাহমুদ, ১১. ফজলে রাব্বি ও মোহনা সুলতানা, ১২. মো. ছাব্বির হাসান মোছাম্মদ ও হালিমা আক্তার, ১৩. মো. ইজমাইন ও ফাতেমা আক্তার এবং ১৪. মো. আজম খান ও সুমাইয়া ইসলাম।

 


এর আগে ইজতেমার প্রথম পর্বে ৩ ফেব্রুয়ারিতে ৭২ দম্পতির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।


আয়োজকরা জানান, কনের সম্মতিতে দু্ইপক্ষের লোকজনের উপস্থিতিতে এসব বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেয়া হয়।