NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

হজ নিবন্ধন: ১০ দিনের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১১ এএম

হজ নিবন্ধন: ১০ দিনের মধ্যে বাকি টাকা জমা দেওয়ার নির্দেশনা

আগামী ১০ দিনের মধ্যে নিবন্ধনকারী হজযাত্রীদের বাকি টাকা জমা দিতে বলা হয়েছে। যারা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেছে তাদের এ নির্দেশনা দেওয়া হয়। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি প্রভৃতি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

তাই ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

 

এ বছর চার দফায় সময় বাড়িয়েও হজের নির্ধারিত কোটা পূরণ করা যায়নি। গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে হজের নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। ফলে ৪৪ হাজারের বেশি কোটা খালি রেখে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়।