NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

রংপুরে নিশাম-মুরস, ঢাকায় ইরফান-তাহজিবুল


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫৬ পিএম

রংপুরে নিশাম-মুরস, ঢাকায় ইরফান-তাহজিবুল

পাকিস্তান সুপার লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে এই টুর্নামেন্ট ছাড়তে হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের ক্রিকেটারদের। তাদের অভাব পূরণে নতুন করে বিদেশী ক্রিকেটার নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের উইকেটরক্ষক-ব্যাটার টম মুরস ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্ট।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো দেখা না গেলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে নিয়মিতই খেলে থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটার। 

 

বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকা আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে নিয়েছে তারা। বিপিএলের গত মৌসুমের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সে ছিলেন ইরফান।

তবে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইরফান। এছাড়া এর আগে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলেছিলেন ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৫৩ টি-টোয়েন্টি ম্যাচ।

 

ইরফানের সাথে ঢাকা দলে নিয়েছে স্থানীয় তরুণ ক্রিকেটার গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলামকে।

১৯ বছর বয়সী তাহজিবুল ছিলেন ২০২২ সালের যুব বিশ্বকাপ দলের ক্রিকেটার। গত মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৭টি লিস্ট-এ ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।