NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে: নিকি হ্যালি


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৯ এএম

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে: নিকি হ্যালি

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদার হতে চায়, কিন্তু এখন পর্যন্ত তারা নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকানদের বিশ্বাস করে না। বুধবার (ফেব্রুয়ারি) রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এ কথা বলেন। আমেরিকান এই পেসিডেন্ট পদপ্রার্থী আরো বলেছেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নয়াদিল্লি স্মার্ট ভাবেই খেলেছে এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে।’

ফক্স বিজনেস নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী হ্যালি বলেছেন, ‘ভারত এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করে।

’ তিনি আরো বলেন, ‘আমাকে বলতেই হবে, আমি ভারতের সঙ্গেও ডিল করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি। ভারত আমাদের অংশীদার হতে চায় রাশিার সঙ্গে না।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, “সমস্যা হলো ভারত আমাদের জয়ে বিশ্বাসী নয়।
তারা আমাদের নেতৃত্বের ওপর বিশ্বাস করে না। তারা এখনও আমাদের দুর্বল ভাবছে। ভারত সবসময়ই স্মার্টভাবে খেলছে এবং টিকে আছে। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে কারণ, তারা সেখানে প্রচুর পরিমানে সামরিক সরঞ্জাম পায়।
” 

 

হ্যালি বলেন, “আমরা যখন আবার নেতৃত্ব দিতে শুরু করি, আমাদের দুর্বলতা দূর করতে শুরু করি এবং বালির ভেতর মাথা গোঁজা বন্ধ করি, তখনই আমাদের বন্ধুরা যেমন ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরাইল, জাপান, দক্ষিণ কোরিয়াসহ সবাই একই কাজ করতে চায়।” ফক্স বিজনেস নিউজকে তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে তার জোট গঠন শুরু করতে হবে।