NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটাই চাই : সিইসি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটাই চাই : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি। একটা বড় দল বলছে এভাবে নির্বাচন করবে না। আরেকটা দল বলছে নির্বাচন করবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। এটা অনাকাঙিক্ষত কিংবা কাঙিক্ষত যেটাই হোক। কিন্তু রাজনৈতিক পরিমন্ডলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক। আমরা চাই নির্বাচনটা হোক। আমার ইচ্ছামতো হোক কিংবা আপনার ইচ্ছামতো হোক সেটি নয়। একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আমরা চাই।

সিইসি বলেন, কারো প্রতি আমাদের অনুরাগ-বিরাগ নেই। আমাদের প্রত্যাশা সবাই নির্বাচন করবে। আমাদের শুধু একটাই কাজ, ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেয়ার ব্যবস্থা করা। কোন বাক্সে ভোট যাবে, কে কাকে ভোট দেবে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। কেউ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আমরা তা প্রতিহত করব।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন নিয়ে সঙ্কটময় পরিস্থিতি ওভারকাম করার দায়িত্বটা আমাদের নয়। বিএনপি যেটা দাবি করছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হবে। কোনো পরিবর্তন আনা লাগলে সেটি দ্রুত কার্যকর হতে হবে। সেই সঙ্গে সংবিধানের সঙ্গে গড়মিল করা যাবে না।