NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য
Logo
logo

মেসি খেললেও হেরেছে মিয়ামি


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৬ এএম

মেসি খেললেও হেরেছে মিয়ামি

দুই দিন আগে হংকংয়ে স্থানীয় একাদশের বিপক্ষে পুরোটা সময় বেঞ্চে বসে ছিলেন আর্জেন্টাইন তারকা। তাঁর না খেলা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। না খেলার ব্যাপারে ব্যাখ্যায় মেসি জানিয়েছিলেন ঊরুর পেশিতে চোটের জন্যই ম্যাচটা খেলতে পারেননি তিনি। এ জন্য দুঃখও প্রকাশ করেছিলেন এই তারকা।

 

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তাঁকে বেঞ্চে বসিয়েই শুরুর একাদশও গড়েছিলেন জেরার্দো তাতা মার্তিনো। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে এবার মাঠে নামেন মেসি। স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে খেলার ৬০ মিনিটে মাঠে নামেন খুদে জাদুকর।

কিন্তু গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ডেভিড বেকহামের দলও পারেনি ম্যাচটা জিততে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পরে টাইব্রেকারে ভিসেল কোবে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির মিয়ামিকে।
মেসি নিজে অবশ্য কোনো শট নেননি টাইব্রেকারে।

 

হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে পাওয়া ৪-১ গোলের জয়টাই প্রাক-মৌসুম প্রস্তুতিতে খেলা পাঁচ ম্যাচে একমাত্র জয় ইন্টার মিয়ামির। এর আগে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করার পর মেজর লিগ সকারের ক্লাব এফসি ডালাসের কাছে হেরে যায় মিয়ামি। সৌদি আরবে আল হিলাল এবং আল নাসরের বিপক্ষেও হারের তেতো স্বাদ পেয়েছেন মেসিরা। টোকিওতে আজ ভিসেল কোবের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো মেসির মিয়ামিকে।

 

 

আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। নতুন মৌসুম শুরুর  আগে দেশে মেসির ছোটবেলার ক্লাব আর্জেন্টিনার নিউয়েল ওল্ড বয়েসের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মিয়ামি।