NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

মরণঘাতি ফাংগাল ইনফেকশন ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে!


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:১১ এএম

মরণঘাতি ফাংগাল ইনফেকশন ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে!

মরণঘাতি একটি ছত্রাক জাতীয় সংক্রামক এখন যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। ক্যানডিডা অরিস নামের এই বিশেষ ছত্রাকটি সংক্রমনে ৬০ শতাংশ মৃত্যুর শঙ্কা রয়েছে এমনটা বলছেন স্বাস্থ বিশেজ্ঞরা। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এরই মধ্য এ ব্যাপারে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলেছে, মারাত্মক ধরনের এই ফাঙ্গাসে আক্রান্ত হলে প্রতি তিন জনের এক জনেরও বেশি মৃত্যুবরণ করছেন।

গত ১০ জানুয়ারি এই ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনার পর থেকে এমন পরিসংখ্যানই দেখা যাচ্ছে। ওয়াশিংটন স্টেটে প্রথম এই ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

এরপর সিয়াটল ও কিং কাউন্টিতে গত সপ্তাহে আরও তিন জন আক্রান্ত হয়েছে বলা জানা গেছে।

সিয়াটলের কিনডারড হসপিটাল নিশ্চিত করেছে, তাদের এখানে ভর্তি হওয়া একাধিক রোগীর শরীরে এই ফাঙ্গাস আক্রান্তের উপসর্গ দেখা গেছে এবং তাদের আইসোলোটেড করা হয়েছে। হাসপাতালে যাতে তা না ছড়াতে পারে সে লক্ষ্যে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা।

যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাদের এই ফাঙ্গাস বেশি কাবু করছে এবং এটি সাধারণ কিছু ফাঙ্গাল-বিরোধী ওষুধে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

১৫ বছর আগেও এই ফাঙ্গালটির উপস্থিতিছিলেন। এরপর ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ২৩৭৭ জন এই ফাঙ্গালে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যা। যা ২০১৭ সালের পর ১২০০ শতাংশেরও বেশি হারে সংক্রমণ ছাড়ায়। সিডিসি বলছে, ক্যানডিডা অরিস, রক্ত প্রবাহ দিয়ে সারা শরীরে সংক্রমিত হতে পারে। তবে কানে ঘা সৃষ্টি করাই এর অন্য উপসর্গ।