NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

ফিরলেও অধিনায়কত্ব পাননি কামিন্স


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:০২ পিএম

ফিরলেও অধিনায়কত্ব পাননি কামিন্স

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্সকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি মাসের শেষের দিকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এই সিরিজে কামিন্সসহ মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডদের মতো সিনিয়র ক্রিকেটাররা ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ।

১৫ সদস্যের পূর্ণ শক্তির দলে অধিনায়ক যখন মার্শ, তখন ইঙ্গিতটাও পরিষ্কার যে এই অলরাউন্ডারের নেতৃত্বেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে অস্ট্রেলিয়া।

দলটির প্রধান নির্বাচক জর্জ বেইলি গত মাসে বলেছিলেন, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটি দেখার পর তারা টি-টোয়েন্টিতে একজন নিয়মিত অধিনায়ক চূড়ান্ত করবেন। একের পর এক সিরিজে যেভাবে মার্শের ওপর ভরসা রাখছেন তারা, তাতে এই অলরাউন্ডারের কোনো প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে না।

 

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। ২৩ ও ২৫ ফেব্রুয়ারি বাকি দুটি ম্যাচ হবে অকল্যান্ডে।

 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।