NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০২ এএম

জাতীয় সংসদের ১২টি স্থায়ী কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে কমিটিগুলো গঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠনের তথ্য জানানো হয়।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ।

 

অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এ বি তাজুল ইসলামকে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক।

মহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এবং গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

 

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদুল হাসান এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। পাশাপাশি, শফিকুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শাজাহান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নূর ই আলম চৌধুরীকে সংসদ কমিটির সভাপতি করা হয়েছে।