NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

১৯ বছর পর ওটিটিতে আসছে অমিতাভ-রানির ‘ব্ল্যাক’


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

১৯ বছর পর ওটিটিতে আসছে অমিতাভ-রানির ‘ব্ল্যাক’

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এবং অমিতাভ বচ্চন ও রানি মুখার্জী অভিনীত ‘ব্ল্যাক’ মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। ২০০৫ সালে মুক্তি পায় সিনেমাটি এবং সেই বছর সবচেয়ে প্রশংসিত চলচ্চিত্র হয়ে উঠে। জাতীয় পুস্কারপ্রাপ্ত সিনেমাটি মুক্তির দীর্ঘ ১৯ বছর পর স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে প্রকাশ হতে চলেছে।  

ব্ল্যাকের ১৯তম বার্ষিকী উপলক্ষে সিনেমাটির নির্মাতা ও টিম ব্ল্যাক-এর ওটিটি রিলিজের সিদ্ধান্ত নেয়।

 রবিবার (৪ ফেব্রুয়ারি) স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ব্ল্যাকের মুক্তি ঘোষণা করেছে।

 

ব্ল্যাকের অভিনেতা অমিতাভ বচ্চনও এক্সে (টুইটার) বিষয়টি শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে। অমিতাভ নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘ব্ল্যাক মুক্তির ১৯ বছর হয়ে গেছে এবং আজ আমরা নেটফ্লিক্সে এটির প্রথম ডিজিটাল রিলিজ উদযাপন করছি। দেবরাজ এবং মিশেলের যাত্রা আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা এবং আমরা আশা করছি এটি আপনাদেরও শক্তি এবং সমবেদনায় অনুপ্রাণিত করবে।

 

২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্ল্যাক প্রেক্ষাগৃহে সেভাবে সাড়া ফেলতে না পারলেও দর্শক সমালোচকদের মন জয় করে নেয়। সিনেমাটি সেরা ফিচার ফিল্মসহ ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। অমিতাভ বচ্চন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তোলেন। এছাড়াও সে বছর ফিল্মফেয়ারে ১১টি মনোনয়ন পেয়ে সবকটিতে পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করে ‘ব্ল্যাক।

’ অমিতাভ ও রানি মুখার্জি ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আয়েশা কাপুর, নন্দনা সেন, শেরনাজ পাটেল ও ধৃতিমান চ্যাটার্জি।