NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

৬০ বছর আগের প্রেমিকার পোস্টকার্ড পেয়ে স্বামীকে হত্যার চেষ্টা বৃদ্ধার


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৩৭ এএম

৬০ বছর আগের প্রেমিকার পোস্টকার্ড পেয়ে স্বামীকে হত্যার চেষ্টা বৃদ্ধার

৭১ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর স্বামীর সঙ্গে ৬০ বছর আগে এক নারীর সম্পর্ক ছিল। সেই নারীর পাঠানো একটি পোস্টকার্ড হাতে পেয়ে এ ঘটনা ঘটান তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

দ্য ইনডিপেনডেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানান, তাঁর স্ত্রী তাঁকে হত্যার চেষ্টা করেছেন। এরপর পুলিশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে বার্থা ইয়াল্টারকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। সে সময় তাঁর শরীরে গুরুতর বেশ কয়েকটি ক্ষত দেখা যায়, যা থেকে রক্ত পড়ছিল।

কামড় দেওয়ার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছে।

 

উত্তর মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ইয়াল্টার ও তাঁর স্বামী প্রায় ৫২ বছর ধরে সংসার করছেন। ভুক্তভোগী স্বামীর মতে, ষাটের দশকে তাঁদের বিয়ে হওয়ার আগে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই নারী তাঁকে একটি পোস্টকার্ড পাঠিয়েছেন।

এত বছর পর সেই পোস্টকার্ডটি তাঁর স্ত্রী দেখতে পেয়ে ভীষণ রেগে যান। এরপর তাঁকে বালিশ দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।

 

তদন্তকারীরা জানিয়েছেন, ফোনে ধারণ করা আক্রমণের কিছু ভিডিও পাওয়া গেছে। তা দেখে ধারণা করা হচ্ছে, অভিযোগটি সত্য। আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইয়াল্টার স্বামীকে আক্রমণের কথা স্বীকারও করেছেন।

 

এনডিটিভি বলেছে, ৭১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে খুনের চেষ্টাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তাঁকে তাঁর স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাঁর আইনজীবী এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।