NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা’র সাধারণ সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা’র সাধারণ সভা  অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর সাধারণ সভা গত ২৭ জানুয়ারী নিউইয়র্কে লং আইল্যান্ডের ৭৭৪ বারকেলী এভিনিউর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল প্রানবন্ত।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আনার খান। আতাউর রহমানের কুরআন তেলাওয়াতে মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম। সাধারণ সম্পাদকের রির্পোট ও বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন মো: আনার খান। সাধারণ সম্পাদকের রির্পোটের উপর বিশদ আলোচনার পর উপস্থিত সকলের সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন উপস্থিত সকলের সাথে পরামর্শ করে ২০২৪-২৫ সালের নতুন কমিটির সভাপতি পদে মো: আনোয়ার হোসেন তালুকদার স্বপন ও সাধারণ সম্পাদক পদে মো: সাকিরুল ইসলাম সাকির এর নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পরে স্থানীয় মিডিয়ার মাধ্যমে জানাবেন।
সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ‘সংগঠনের ব্যানারে নিউইয়র্ক/ নিউজার্সীতে কবরস্থান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহন করে।