NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ মিলল ঝোপে


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

>
নিখোঁজের দুই দিন পর নারীর মরদেহ মিলল ঝোপে

বরগুনার তালতলীতে নিখোঁজের দুই দিন পরে সুখী আক্তার (২০) নামের এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ছোটবগীর নকরি খেয়াঘাট এলাকার সড়কের পাশে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুখী আক্তার ওই এলাকার হাসান সর্দারের স্ত্রী ও গেন্ডামারা এলাকার বাবুল ফকিরের মেয়ে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ।

পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

শুক্রবার দুপুরের দিকে নকরি খেয়াঘাট এলাকায় সড়কের পাশের একটি ঝোপে রক্তাক্ত জখম ও অর্ধনগ্ন অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে।

 

 

সুখী আক্তারের বাবা বাবুল ফকির জানান, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান মুঠোফোনে বলেন, সুখী আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাবে না।