NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৮ পিএম

ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

গ্যাবায় ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও মেলবোর্নে প্রথম ওয়ানডেতে আজ ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

আগে ব্যাটিং করে ৪৮.৪ ওভারে ২৩১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা ৮ উইকেট ও ১১.৩ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া।

শুরুটা অবশ্য ভালো ছিল না অজিদের। ইনিংসের প্রথম ওভারে আউট হয়ে যান ট্রাভিস হেড। এরপর দ্বিতীয় উইকেট জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের ৭৯ রানের জুটি। ৬৫ রান করা ইংলিশকে ফিরিয়ে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি।
৪৩ বলের ইনিংসটি এই উইকেট কিপার ব্যাটার সাজান ১০ চার ও এক ছক্কায়।

 

এরপর ওয়েস্ট ইন্ডিজকে আর কোনো সুযোগ দেননি গ্রিন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেট অবিচ্ছিন্ন ১৪৯ রান যোগ করেন দুজন। গ্রিন ১০৪ বলে ৪ চার ও দুই ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন।

তাঁর সঙ্গী অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন ৭৯ বলে ৭৯ রানে। তাঁর ইনিংসটি সাজানো ৮ চারে।

 

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা ভাঙা-গড়ার। সফরকারীদের প্রথম ৪ উইকেট মাত্র ৫৯ রানের মধ্যে তুলে নেয় অস্ট্রেলিয়া। এর তিনটিই নেন অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট।

তবে পঞ্চম উইকেটে রোস্টন চেজ ও কিসি কার্টির ১১০ রানের জুটি ভালোই ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে চেজ ৫৯ রানে ফিরলে এই জুটি ভাঙে। এরপর আবার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। যেখানে সর্বোচ্চ ৮৮ রান এসেছে কার্টির ব্যাট থেকে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার না হলে হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভারে মাত্র ১৭ রান সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বার্টলেট।