NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৮:০৯ পিএম

>
মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় ইইউর প্রতিনিধিদল

বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য, মানবাধিকার ও শ্রম পরিবেশ দেখতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় কমিটির আন্তর্জাতিক বাণিজ্য (আইএনটিএ) সংক্রান্ত একটি প্রতিনিধিদল।

রোববার (১৭ জুলাই) ইইউর ঢাকা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, ইইউ সংসদীয় কমিটির সদস্য হেইডি হাওতালার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। 

সদস্যরা পৃথক পৃথক দলে রোববার ঢাকায় এসে পৌঁছান। প্রতিনিধি দলে ইইউর ছয়জন সংসদ সদস্য, বৈদেশিক নীতি বিভাগের দুজন এবং সংস্থাটির রাজনৈতিক গ্রুপের তিনজন এজেন্ট রয়েছেন।

জানা গেছে, আগামী বুধবার (২০ জুলাই) পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন। সফরে তারা সরকারি-বেসরকারি, আইএলও এবং সুশীল সমাজের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র বলছে, ইইউর প্রতিনিধিদলের সংসদীয় কমিটির বেশিরভাগই ঢাকা সফরের আগে ইইউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহের সঙ্গে বৈঠক করেছেন।