NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:৫৮ এএম

টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন

জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান।

এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। এ নিয়ে শিরীন শারমিন চৌধুরী চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন।

 

সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাব সমর্থন করেন।

স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

 

এরপর ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। 

এরপর ২০১৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে আসেন স্পিকার শিরীন শারমিন। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন সংসদেও টানা একই দায়িত্ব পালন করবেন।