NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৭৪, মৃতের সংখ্যা বেড়ে ২৬২৫৭


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৭৪, মৃতের সংখ্যা বেড়ে ২৬২৫৭

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত এবং ৩১০ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছে আরো ৬৪ হাজার ৭৯৭ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

 

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। তেল আবিব বলছে, হামাসের সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।