NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৯ এএম

সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ

 

গোপালগঞ্জ প্রতিনিধিবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ জুলাই) বিকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মহিলা যুব ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা বিশ্বাস, সাবেক সেটেলমেন্ট অফিসার বিমল বিশ্বাস, সাবেক জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী, সদর পৌর কমিটির সভাপতি মি: সুশান্ত কুমার সরকার, মুকসুদপুর উপজেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রফুল্ল কুমার মৃধা, কাশিয়ানী উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মি. ডেভিড সুরঞ্জন বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরন চন্দ্র হীরা, কোটালীপাড়া উপজেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মিলন বাড়ৈ, রমেন্দ্রনাথ সরকার, মি. ডেভিড বৈদ্য প্রমুখ। বক্তারা সরাকরি দলের বিগত নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য ভূমি কমিশন আইনের বাস্তবায়ন, অর্পিত সম্পতি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশিন গঠনের দাবিতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকারের মধ্যে সাম্প্রদায়িক  কাউয়া ও হাইব্রিড ঢুকেছে। যে কারনে প্রশাসনের সামনে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেই চলেছে। কোনো সরকার এর বিচার না করায় সাম্প্রদায়িক হামলা অব্যাহত আছে। ভবিষ্যতে সাম্প্রদায়িক শক্তির হামলা সহ্য করা হবেনা।

গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশীস কুমার বাগচী সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে গিয়ে শেষ হয়।