NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

গাজায় জিম্মি তিন ইসরায়েলি নারীর ভিডিও প্রকাশ করল হামাস


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ এএম

গাজায় জিম্মি তিন ইসরায়েলি নারীর ভিডিও প্রকাশ করল হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে, ৭ অক্টোবর ইসরায়েলে গোষ্ঠীটির হামলার পর থেকে গাজায় তিনজন ইসরায়েলি নারীকে জিম্মি করে রাখা হয়েছে। পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যাওয়া দুই নারী—ড্যানিয়েলা গিলবোয়া ও করিনা আরিয়েভ বলেছেন, তাঁরা ইসরায়েলি সেনা। তৃতীয় নারী ডোরন স্টেইনব্রেচার বলেছেন, তিনি একজন বেসামরিক নাগরিক। এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এএফপি অফিশিয়াল ও কমিউনিটি সোর্স ব্যবহার করে ভিডিওতে দেখা যাওয়া তিন নারীকে শনাক্ত করেছে। জিম্মি নারীরা বলেছেন, তাঁদের ১০৭ দিন ধরে আটকে রাখা হয়েছে। সেই হিসাবে ভিডিওটি রবিবার ধারণ করা হতে পারে।

গাজায় গণহত্যা হিসেবে বিবেচিত যেকোনো কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলের সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

আদালত ৭ অক্টোবর হামলার সময় অপহৃত জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন।

 

 

ইসরায়েলি সরকারের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়।

ইসরায়েল বলেছে, তাদের মধ্যে প্রায় ১৩২ জন এখনো গাজায় রয়েছে, যার মধ্যে কমপক্ষে ২৮ জন মৃত জিম্মির লাশও রয়েছে।

 

অন্যদিকে হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল আক্রমণে গাজা উপত্যকায় অন্তত ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ নারী, ছোট শিশু এবং কিশোর-কিশোরী।