NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

নির্বাচন-মানবাধিকার ইস্যুতে যুক্ত থাকবে যুক্তরাজ্য : সারাহ কুক


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৪, ০৯:২৫ পিএম

নির্বাচন-মানবাধিকার ইস্যুতে যুক্ত থাকবে যুক্তরাজ্য : সারাহ কুক

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্ত থাকবে যুক্তরাজ্য। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সারাহ কুক বলেন, ‘আপনারা জানেন যে যুক্তরাজ্য সরকার নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে ভিন্নমত পোষণ করে ৮ জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এ বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব।

 

তিনি বলেন, ‘আমরা যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো এবং নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রসঙ্গে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করা নিয়ে আমরা আলোচনা করেছি।’

প্রসঙ্গত গত ৮ জানুয়ারি বাংলাদেশের জাতীয়  নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও অভিমত প্রকাশ করেছে দেশটি।

বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাজ্যের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, বুধবার সেটাই ইঙ্গিত দেন সারাহ কুক।