NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

হাসপাতালে বেড়েছে রোগীর চাপ


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ১১:০১ এএম

হাসপাতালে বেড়েছে রোগীর চাপ

তীব্র শীতে দেশের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। এর মধ্যে শ্বাসতন্ত্র ও ডায়রিয়ার রোগী বেশি। গত এক সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৯৮৯ জন রোগী। মারা গেছে ৫২ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য মতে, গতকাল সোমবার সারা দেশে তিন হাজার ৬৮৮ রোগী হাসপাতালে ভর্তি হয়। এ সময়ে শ্বাসতন্ত্রের সমস্যায় মারা গেছে পাঁচজন।

গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ১৬৫ জন ও ভাইরাল ডায়রিয়াজনিত কারণে ভর্তি হয়েছে দুই হাজার ৫২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এক দিনে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলায়।

 

ডায়রিয়া নিয়ে ভর্তি রোগীদের মধ্যে নরসিংদী, ময়মনসিংহ, চট্টগ্রাম, পঞ্চগড় ও কক্সবাজার জেলার রোগী বেশি।

চিকিৎসকরা বলছেন, ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হলেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের ১৫ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ঠাণ্ডাজনিত কারণে দুই লাখ ৬৬ হাজার ৩০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

 

এর মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে ৭২ হাজার ৯৩৭ জন ও ডায়রিয়াজনিত কারণে ভর্তি এক লাখ ৯৩ হাজার ৩৭০ জন। এই সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণে মারা গেছে ৮১ জন ও ডায়রিয়ায় তিনজন। সবচেয়ে বেশি ২৩ জন খাগড়াছড়িতে, ৯ জন মৌলভীবাজারে ও ৭ জন হবিগঞ্জে মারা গেছে।