NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

‘আসিফকে শিক্ষাদানে বিরত থাকার নির্দেশ দিয়ে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে’


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৫ পিএম

‘আসিফকে শিক্ষাদানে বিরত থাকার নির্দেশ দিয়ে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে’

ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দেওয়ার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, ‘ড. আসিফ মাহতাব গত ১৯ জানুয়ারি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারের নামে ইসলাম নিষিদ্ধ সমকামিতাকে উৎসাহিত করার গল্পের উদ্বৃতি দিয়ে সমকামিতা থেকে ৯২ শতাংশ মুসলমানকে সতর্ক করতে বক্তব্য দিয়েছিলেন। এ বক্তব্যের কারণে লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষাদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সমকামিতাকে প্রতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

 

শহিদুল ইসলাম কবির বলেন, ‘৯২ শতাংশ মুসলমানের দেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা দেশের মানুষ যেমন মেনে নেবে না তেমনি লেকচারার আসিফ মাহতাবকে পাঠদান থেকে বিরত রাখা সহ্য করবে না।’

তিনি বলেন, ‘লেকচারার আসিফ মাহতাবকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পুনরায় পাঠদানের ব্যবস্থা না করে, তবে দেশের ৯২ শতাংশ মুসলমানরা শুধু ব্র্যাক বিশ্ববিদ্যালয় নয় ব্র্যাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করতে বাধ্য হবে।’