NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন রুশ কমিউনিস্টরা


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন রুশ কমিউনিস্টরা

মস্কোর রেড স্কয়ারে রবিবার সমবেত হয়ে ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন কমিউনিস্টরা। একসময় তাঁর ছবি সাবেক সোভিয়েত ইউনিয়েনর প্রায় সব জায়গায় থাকত। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

 

রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।

এদিন অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।

 

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।

১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।