NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু, গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪০ পিএম

>
বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু, গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
 
প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। বিএসএফের পক্ষ থেকে মহাপরিচালক পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ, স্বর্ণসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সীমান্ত নদীর তীর সংরক্ষণ, বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী-সন্ত্রাসী সংগঠন-গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, ভারত থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধ নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সম্মেলন উপলক্ষে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।

আগামী ২১ জুলাই সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে এবং একই দিন ভারতীয় প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে। 

সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ মহাপরিচালকের স্ত্রী এবং বিএসএফ ওয়াইভস্ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী নুপুর সিং তাদের সংগঠনের প্রতিনিধিসহ বাংলাদেশে এসেছেন। তিনি বিজিবি মহাপরিচালকের স্ত্রী এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ডা. শাহনাজ সাকিলের সঙ্গে মতবিনিময়সহ সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।