NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৪২, মৃতের সংখ্যা বেড়ে ২৪৭৬২


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৪২, মৃতের সংখ্যা বেড়ে ২৪৭৬২

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরো ৬২ হাজার ১০৮ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জন নিহত এবং ২৭৮ জন আহত হয়েছে।

অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।

 

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে বলে তেল আবিব জানিয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।