NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

শোয়েব মালিক খেলছেন ঢাকায়, সামাজিক মাধ্যমে ভাইরাল তাঁর নতুন বিয়ের ছবি


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

শোয়েব মালিক খেলছেন ঢাকায়, সামাজিক মাধ্যমে ভাইরাল তাঁর নতুন বিয়ের ছবি

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে শোয়েব মালিক এখন ঢাকায়। রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশালের একাদশেও আছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। বোলিংও করেছেন এই ক্রিকেটার। এরই মধ্যে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শোয়েব মালিকের নতুন বিয়ের ছবি।

নিজেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক―এমন খবর জানিয়েছে পাকিস্তান ও ভারতীয় গণমাধ্যম।

 

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের সম্পর্কে ফাটল ধরেছে। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুজনই।

আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না জানালেও মালিকের শেয়ার করা বিয়ের নতুন ছবি বলে দিচ্ছে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। ছবির সঙ্গে ক্যাপশনে মালিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

 

২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানি মির্জার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মালিক। বিয়ের এক দশক ধরে সম্পর্ক ভালো চললেও গেল কয়েক বছরে সম্পর্কে ফাটল ধরে।

একাধিকবার বিচ্ছেদের খবর আসে। মালিকের নতুন বিয়ের খবরে সানিয়া-মালিকের সম্পর্ক যে আর নেই তা বোঝাই যাচ্ছে।