NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তাদের পাল্টা জবাব দিতেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইসলামাবাদ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে তেহরান থেকে নিজ রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

 

বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন।’

মুমতাজ জারা বালোচ বলেন, ‘অবিলম্বে ইরান থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূতকে।

 আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ইরান।’

 

হামলার পর ইরান জানায়, পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি গুঁড়িয়ে দিতেই হামলা চালানো হয়েছে। কারণ জইশ আল আদলের মদতেই একাধিকবার আক্রমণ হয়েছে ইরানের সেনার ওপর। পাল্টা দিতেই পাকিস্তান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।

স্বভাবতই এই হামলায় ক্ষুব্ধ পাকিস্তান। ক্ষেপণাস্ত্র হানার খবর প্রকাশ্যে আসতেই ইসলামাবাদ হুঙ্কার দিয়েছিল, এই হামলার পর কঠোর জবাব পাবে ইরান। তার পরেই মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করলো পাকিস্তান।