NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সিলেটের অধিনায়ক মাশরাফি, শুরুতে খেলা নিয়ে শঙ্কা


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

সিলেটের অধিনায়ক মাশরাফি, শুরুতে খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু ১৯ জানুয়ারি। তার আগে গতকাল ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকি ৪ দল আজ জানিয়ে দিয়েছে অধিনায়কের নাম। যেখানে একমাত্র দল হিসেবে সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স।

 

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জানিয়েছে, তাদের দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।

তবে মাশরাফিকে বিপিএলে শুরুতে পাওয়া নিয়ে আছে শঙ্কা। চোট পাওয়া মাশরাফির বর্তমান অবস্থা 'ফিফটি-ফিফটি' বলে জানা গেছে।

সিলেট দলের একটি সূত্র জানিয়েছে, শেষের দিকে যেন তাকে কিছু ম্যাচ খেলাতে পারে, এজন্য শুরুতে ঝুঁকি নিয়ে মাশরাফিকে খেলানোর ভাবনা নেই তাদের।

 

এমনকি আজ বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেন মিঠুন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে না গেলেও আজ মিরপুরে সিলেটের অনুশীলনের শেষ ভাগে আসেন মাশরাফি।