NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

যেভাবে সেরা হলেন মেসি


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ এএম

যেভাবে সেরা হলেন মেসি

ফিফার ভোটিংয়ে অধিনায়ক ও সমর্থকদের ভোট বেশি পেয়েছেন লিওনেল মেসি। আর্লির হালান্ডকে বেশি পছন্দ ছিল কোচ ও মিডিয়ার। ফিফার সদস্য সব দেশের কোচ, অধিনায়ক, একজন করে সংবাদমাধ্যম প্রতিনিধি ও সমর্থকরা এই ভোটিংয়ে অংশ নিয়েছেন।

তাতে মেসি অধিনায়কদের কাছ থেকে যেখানে পেয়েছেন ৬৭৭ পয়েন্ট (১৩ স্কোরিং পয়েন্ট), সেখানে হালান্ডের পয়েন্ট ৫৫৭ (১১ স্কোরিং পয়েন্ট )।

সমর্থকদের থেকেও হালান্ডের (১১ স্কোরিং পয়েন্ট) প্রায় দ্বিগুণ সমর্থন পেয়েছেন আর্জেন্টাইন তারকা (১৩ স্কোরিং পয়েন্ট)। তবে ম্যান সিটি ফরোয়ার্ড ব্যবধানটা সমান করে ফেলেন কোচ ও মিডিয়ার ভোটে। কোচরা মেসিকে দিয়েছেন ৪৭৬ পয়েন্ট (১১ স্কোরিং পয়েন্ট), সেখানে ৫৪১ পয়েন্ট পেয়েছেন হালান্ড (১৩ স্কোরিং পয়েন্ট)। মিডিয়া থেকে মেসির পয়েন্ট ৩১৫ (১১ স্কোরিং পয়েন্ট)।
সেখানে হালান্ড পেয়েছেন দ্বিগুণেরও বেশি, ৭২৯ (১৩ স্কোরিং পয়েন্ট)। ফলে মোট স্কোরিং পয়েন্ট দুজনেরই সমান ৪৮ হয়ে যায়। এই ‘টাই’ ভাঙতেই বেছে নেওয়া হয় খেলোয়াড়দের কাছ থেকে সবচেয়ে বেশি ৫ পয়েন্ট, অর্থাৎ প্রথম স্থান পেয়েছেন কে সেটি।
ভোটাররা প্রত্যেকেই মেসি, হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছেছেন।
প্রথম স্থানের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানের জন্য ৩ পয়েন্ট ও তৃতীয় স্থানের জন্য ছিল ১ পয়েন্ট। টাইব্রেকিংয়ে দেখা গেল অধিনায়কদের মধ্যে বেশিজন মেসিকেই রেখেছেন এক নম্বরে। এবং সেই ব্যবধানটা হালান্ডের চেয়ে বেশ বেশিই। এ ক্ষেত্রে ১০৭-৬৪ ব্যবধানে এগিয়ে গেছেন আর্জেন্টাইন তারকা। 

 

পূর্ণ তালিকায় দেখা যায় ৩৫ স্কোরিং পয়েন্টে তৃতীয় হয়েছেন এমবাপ্পে।

চতুর্থ ম্যান সিটির আরেক তারকা কেভিন ডি ব্রুইন ৩২ পয়েন্ট নিয়ে। নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন হয়েছেন পঞ্চম।