NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৮ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথম বৈঠকে শুধু দ্বাদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছেন নতুন মন্ত্রীরা। এর বাইরে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

 

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর এবং রমজান সংশ্লিষ্ট পণ্যের দাম স্বাভাবিক রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ ছাড়া নির্বাচনী ইশতেহারের আলোকে কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয়, যে প্রকল্প শেষ পর্যায়ে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। নতুন প্রকল্প নেওয়ার আগে তা জনগুরুত্বপূর্ণ কিনা তা সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ প্রদান করেন। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শূন্যপদ পূরণের নির্দেশসহ রপ্তানি বহুমুখীকরণ চামড়া ও চামড়াজাতপণ্য, পাট ও পাট জাতপণ্য ও কৃষিপণ্যকে অগ্রাধিকার দিয়ে, প্রয়োজনে তৈরি পোশাকের মতো সুবিধা দিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।