NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

মৌসুমির হলুদে দুই টাকা উপহার দিলেন সজল


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৮:৫০ এএম

>
মৌসুমির হলুদে দুই টাকা উপহার দিলেন সজল

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে আজ। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন এই অভিনেত্রী। এর আগে গত ১০ জানুয়ারি তাঁর বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল।

 
গায়েহলুদের সেই অনুষ্ঠানে মৌসুমির সঙ্গে খুনসুটির এক ভিডিও পোস্ট করেছেন অভিনেতা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, বিয়েতে মৌসুমীকে মাত্র দুই টাকা উপহার দিয়েছেন তিনি।   

 

ভিডিওতে দেখা যায়, সজল মৌসুমীকে উদ্দেশ্য করে বলছেন আমি তোকে দিবো সব থেকে বড় উপহার। তারপর পকেট থেকে দুই টাকার একটি কয়েন বের করলেন অভিনেতা।

 
কয়েন দেখিয়ে তিনি বলেন, দুই টাকার এই কয়েনে আছে আশীর্বাদ, ভালোবাসা, মায়া, মমতা ও মহব্বত। মৌসুমী জানে মৌসুমী আমার অনেক প্রিয় একটি মানুষ। যে কিনা লম্বায় আমার থেকে অনেক বড়৷ তারপরও এটা নিয়ে আমাদের মধ্যে কোনো জটিলতা হয়নি। আমরা দুজন দুজনের পাশে গর্ব করে দাঁড়াই৷ এই লম্বা মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে।
 
তার জন্য আশীর্বাদ হিসেবে দুই টাকা। মৌসুমী তখন সজলকে প্রশ্ন করে, সজল ভাই তুমি কবে বিয়ে করবা? উত্তরে সজল বলেন, কেন আমার বিয়েতে তুই দুই টাকা দিবি তাই।’

 

পরে অবশ্য সজল আরও এক হাজার টাকা দেন। মৌসুমী খুশি হয়ে বলেন, এক হাজার দুই টাকা। এরপর সজল মৌসুমী ও তার বরকে মিষ্টিমুখ করান।

 
 

 

মৌসুমী হামিদের বরের নাম আবু সাইয়িদ রানা। রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত। দীর্ঘদিনের প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করছেন এই জুটি। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বিয়ে করার পরিকল্পনা আরো দেরিতে ছিল। কিন্তু হুট করে পরিবার থেকে বলেছে বিয়ে করতে হবে, বিয়ে করে ফেলো। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে নিয়ে আমার খুব সুন্দর পরিকল্পনা ছিল। কিন্তু এমন হুটহাট সব হয়ে গেল, কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারিনি। খুব স্বল্প আয়োজনে বাসাতেই বিয়ে হচ্ছে।’