NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি

গত নভেম্বর মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের হাঙ্গামায় খেলা শুরু হতে দেরী হয়। পরে ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয়। লিওনেল মেসিরা যার তীব্র প্রতিবাদ করেছিলেন। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ নিয়ে কাজ শুরু করার পরই জানা গিয়েছিল, শাস্তি থেকে রেহাই মিলবে না ব্রাজিল, আর্জেন্টিনা কোন দেশেরই।

 
তবে সেই শাস্তি ঘোষণার পর দেখা যাচ্ছে, আর্জেন্টিনার ভাগেই তা পড়েছে বেশি।

 

ঘরের মাঠে আর্জেন্টিনাকে পরের ম্যাচ খেলতে হবে স্টেডিয়ামের অর্ধেক দর্শক নিয়ে। ব্রাজিলের ওপর তেমন কোন নিষেধাজ্ঞা আসেনি। আর্জেন্টিনার জরিমানাও গুনতে হবে বেশি, ৭০ হাজার সুইস ফ্রা বা প্রায় ৮২ হাজার ডলার।

 
ওদিকে ব্রাজিলের জরিমানা ৫০ হাজার সুইস ফ্রা। আর্জেন্টিনার বিরুদ্ধে অবশ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগই বেশি, শুধু মারাকানার ঐ ম্যাচেই নয়, তাদের দর্শকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ঘরের মাঠে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষেও। শাস্তিটাও সে কারণেই বেশি।

 

লিওনে মেসিরা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচটি খেলবে আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে, সেই ম্যাচেই স্টেডিয়ামের অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে তাদের।