NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানিয়ে জাপানের বিবৃতি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ এএম

বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানিয়ে জাপানের বিবৃতি

দ্বাদশ জাতীয় নির্বাচনকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে জাপান। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কোবায়শিমাকি এক বিবৃতিতে বলেন, ‘কিছু অনিয়মের খবর পাওয়া গেলেও সার্বিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ হওয়াকে জাপান স্বাগত জানিয়েছে।’

কোবায়শি মাকি বলেন, ‘গত ৭ জানুয়ারির ওই নির্বাচনে জাপান পর্যবেক্ষক মিশন পাঠিয়েছিল। বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে ওই মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা ছিলেন।

 
এর পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।’

 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব বলেন, ‘আমাদের মিশন যতটা পর্যবেক্ষণ করতে পেরেছে তাতে দেখা গেছে, প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে সহিংসতা ও হতাহতের ঘটনায় আমরা দুঃখিত।’

জাপানের প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের কৌশলগত মিত্র হিসেবে জাপান আশা করে, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও উন্নতির প্রচেষ্টায় অগ্রগতি সাধন করবে।

 
উন্নয়ন ও সমৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে জাপান বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।’