NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

দীর্ঘ পাঁচ মাস পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বৃহস্পতিবার গুলশানের বাসভবনে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা বৈঠক করে ছাড়পত্র দেন।

বুধবার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে।

 
মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী তিনি আজ বাসায় ফিরবেন। 

 

গত মঙ্গলবার বিকেলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে আড়াই ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে নেওয়া হয়। গত পাঁচ মাসে এ নিয়ে একাধিবার সিসিইউতে নেওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

 

 

গত বছরের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছে। 

গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ বন্ধে টিপস পদ্ধতি ব্যবহার করে অস্ত্রোপচার করেন।