NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বরিশালের হয়ে বিপিএল খেলতে আসছেন মিলার


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৪, ০৯:১৮ এএম

বরিশালের হয়ে বিপিএল খেলতে আসছেন মিলার

বিপিএলের দশম আসর শুরুর আগে আজ চমক দিল ফরচুন বরিশাল। এ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকান এই আগ্রাসী ব্যাটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

মিলার ছাড়াও ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী বরিশালের।

 
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। এছাড়া পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক ও বাঁহাতি ওপেনার ফখর জামানকে আগেই দলে ভিড়িয়েছে ফ্যাঞ্চাইজিটি।

 

ব্যাটিংয়ে মিলার-তামিমদের সঙ্গ দেওয়ার জন্য আছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং, সৌম্য সরকার, ইব্রাহিম জাদরানরা। মিলার অবশ্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি নিয়ে ব্যস্ত।

 
এই মৌসুমে পার্ল রয়েলসের অধিনায়ক তিনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি শেষ হবে ১০ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে মিলারকে বরিশাল কতদিন পাবে, সেটা নিয়ে অবশ্য 'যদি' 'কিন্তু' থাকছে।