NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪৯, মৃতের সংখ্যা বেড়ে ২৩০৮৪


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪৯, মৃতের সংখ্যা বেড়ে ২৩০৮৪

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩ হাজার ৮৪ জনে। আহত হয়েছে ৫৮ হাজার ৯২৬ জন। অবরুদ্ধ ছিটমহলে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪৯ জন নিহত এবং ৫১০ জন আহত হয়েছে।

 

 

৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 
অব্যাহত অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

 

অসংখ্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো আন্তর্জাতিক আদালতে আইনি মামলা আনতে কাজ করছে।