NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন হাসপাতালে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:১০ পিএম

মার্কিন প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন হাসপাতালে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি সপ্তাহের প্রথমদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। পেন্টাগন গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।
অস্টিন এমন একসময়ে হাসপাতালে ভর্তি হলেন, যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি হচ্ছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, গত পয়লা জানুয়ারি অস্টিনকে কিছু শারীরিক জটিলতার কারণে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

 
তবে তিনি কী ধরনের শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। 

 

রাইডার আরো বলেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। আশা করা হচ্ছে, আজ থেকে তিনি তার পূর্ণ দায়িত্ব পালন শুরু করবেন। এদিকে অস্টিনের হাসপাতালে ভর্তির খবর এমন একসময়ে জানানো হলো, যখন ওয়াশিংটন ইসরায়েল-হামাস যুদ্ধসহ মধ্যপ্রাচ্যে নানামুখী সংকটের মুখে রয়েছে।