NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে ভারতের তিনজন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

>
বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের দৌড়ে ভারতের তিনজন

২০২৩ সালটা যেন স্বপ্নের মতো কাটিয়েছেন শুভমান গিল। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পেয়েছে ডাবল সেঞ্চুরির দেখা। বছরজুড়ে দারুণ ছন্দে ছিলেন বিরাট কোহলি। আর বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন মোহাম্মদ সামি।

 
এই তিন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল।

 

গেল বছরে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন গিল। ২৯ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে এই ওপেনার করেন এক হাজার ৫৮৪ রান। গেল বছর সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, ৬টি।

 
২০২৩ সালে ২৪ ইনিংসে তাঁর রান এক হাজার ৩৭৭। বিশ্বকাপে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন সেঞ্চুরিতে তিনি করেন ৭৬৫ রান। যা বিশ্বকাপের ইতিহাসে কোনো আসরে সর্বোচ্চ।
 

 

বিশ্বকাপে শুরুর ৪ ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় মোহাম্মদ সামিকে। এরপর সুযোগ পেয়েই অবিশ্বাস্যরূপে দেখা মেলে এই পেসারের। ৭ ম্যাচ খেলে নেন ২৪ উইকেট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন। ২০২৩ সালে ১৯ ম্যাচে তার শিকার ৪৩ উইকেট।

 
বছরটা দারুণ কাটিয়েছেন কিউই ব্যাটার ড্যারেল মিচেল। ৫ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে এক হাজার ২০৪ রান করেছেন তিনি। বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরিতে করেন ৫৫২ রান।

 

মেয়েদের ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।