NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৪ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

গলার কাঁটা দূর করলেন নাসুম


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১২ পিএম

>
গলার কাঁটা দূর করলেন নাসুম

১৬ রানে ৩ উইকেট খুইয়ে রীতিমতো খাদের কিনারেই চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই নিকলাস পুরান আর কেসি কার্টি রীতিমতো গলার কাঁটা হয়েই দাঁড়িয়েছিলেন বাংলাদেশের জন্য। তাদের শেষ জনকে ফিরিয়ে অবশেষে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন নাসুম আহমেদ।

তাইজুল ইসলাম ঝলমলে এক শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। নিজের প্রথম দুই ওভারেই শিকার করেছিলেন দুই উইকেট। এরপর আঘাত হেনেছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজ আরও একটা ব্যাটিং ব্যর্থতার প্রমাদ গুনছিল।

তবে এরপরই উইন্ডিজ লড়াইয়ে ফিরেছে পুরান আর কার্টির ৬৭ রানের জুটিতে ভর করে।