NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

জানুয়ারিতে তুষারঝড়ের আশঙ্কা নিউইয়র্কে!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

জানুয়ারিতে তুষারঝড়ের আশঙ্কা নিউইয়র্কে!

২০২৪ কে স্বাগত জানানো হয়েছে। সেই সঙ্গে স্বাগত জানুয়ারিকে। যে মাসটিকে সাধারণত তুষার ঢাকা মাস হিসেবেই দেখা হয়। নিউইয়র্ক সিটি হয়তো সেই অপেক্ষায়ই রয়েছে। তবে জানুয়ারিতে সবচেয়ে বড় তুষার ঝড়ের আশঙ্কাও থেকে যায়।

মাত্র বছর কয় আগে ২০১৬ সালের ২৪-২৬ জানুয়ারি স্মরণকালের সবচেয়ে বড় তুষারঝড়ের কবলে পড়েছিলো নিউইয়র্ক। বরফে ঢাকা পড়েছিলো গোটা নগরী।

কুইনসসহ সকল বোরোর সড়কগুলো ছিলো একফুট বরফের নিচে ঢাকা। কয়েক দিন লেগেছিলো বরফ সরিয়ে নগরীর সড়কগুলোকে কার্যকর করে তুলতে।

সেবার মেয়রের ওপর ক্ষেপেছিলেন নগরবাসী। কেনো বরফ সরাতে এত সময় লেগে গেলো।

এখানে একটি বিষয়, সেবার প্রথম নগরীতের তুষারপাতের পরিমাপ করা হয়েছিলো ২৬.৮ ইঞ্চি, যা ছিলো দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। পরে জানানো হয় প্রকৃতপক্ষে তা ছিলো ২৭.৫ ইঞ্চি। যা ইতিহাসে সর্বোচ্চ পরিমান তুষারপাতের রেকর্ড।

১৯৯৬ সালে তুষার ঝড়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিলো। এর আগে ১৯৭৮ সালে একবার তুষার ঝড়ে নিউইয়র্কের স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

অতীতের পাঁচটি বড় তুষার ঝড়ই হয়েছে জানুয়ারিতে। ১৮৬৯ সাল থেকে রাখা হচ্ছে নিউইয়র্কের আবহাওয়ার রিপোর্ট। সেই থেকে বড় বড় যে পাঁচটি তুষার ঝড় হয়েছে তার চারটই হয়েছে গত ২৫ বছরে।