NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

তামিম ‘পরীক্ষা-নিরীক্ষা’ চান, ডমিঙ্গো বলছেন ‘সম্ভব হবে না’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

>
তামিম ‘পরীক্ষা-নিরীক্ষা’ চান, ডমিঙ্গো বলছেন ‘সম্ভব হবে না’

এবার বেঞ্চের শক্তি পরীক্ষা করবেন তামিম ইকবাল। উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর বাংলাদেশ দলের অধিনায়ক সরাসরি জানালেন, তৃতীয় ও শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি। বেঞ্চের শক্তি যাচাই করতে প্রয়োজনে তামিম নিজে একদশের বাইরে থাকতেও রাজি। তবে আজ শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, চাইলেও হয়ত একাদশে বড় পরিবর্তন সম্ভব হবে না।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর গায়ানায় শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে শুক্রবার টিম হোটলে সংবাদমাধ্যমকে ডমিঙ্গো বলছিলেন, ‘কন্ডিশন অনুযায়ী ভারসাম্যপূর্ণ দল সাজাতে হবে। যেসব পরিবর্তন ভাবছি, সব হয়ত সম্ভব হবে না।’

কারণ ব্যাখ্যায় ডমিঙ্গো বলেন, ‘আমি বিজয়কে খেলাতে চাই। কিন্তু সে ডানহাতি। ওদের বোলিং লাইনআপের বিপক্ষে আমাদের প্রয়োজন বাঁহাতি। ওয়ানডেতে অনেক দিন সে কোনো ম্যাচ খেলেনি। কিন্তু সে ডানহাতি। আমি চাই যত বেশি সম্ভব বাঁহাতি থাকুক। তাই এখনো নিশ্চিত না। পিচ দেখে মনে হচ্ছে বাড়তি স্পিনার খেলানো ভালো। তাই নতুন ফাস্ট বোলার কাউকে সুযোগ দেওয়া কঠিন। তাই হয়ত একজন স্পিনার আনা হবে।’

অথচ ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি সাজিয়ে এক মৌসুমে রেকর্ড হাজার রানের গণ্ডি পার করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। ডানহাতি পেসার তাসকিন আহমেদও আছেন সেরা ছন্দে। অথচ উইন্ডিজে ওয়ানডে সিরিজে উপেক্ষিত থাকতে হচ্ছে দুইজনকেই। তবে ডমিঙ্গো জানালেন, এক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গী, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ডমিঙ্গোর ভাষায়, ‘বিজয় ডিপিএলে (ঢাকা লিগ) দুর্দান্ত খেলেছে। সে স্কোয়াডেও জায়গা করে নিয়েছে। তবে কোচ হিসেবে আমি সৎ থাকতে চাই। আগে থেকে যারা আছে তারা আগে একাদশে সুযোগ পাওয়ার দাবীদার। যারা পরে এসেছে তাদের অপেক্ষা করতে হবে। ইয়াসির রাব্বি দলের সাথে অনেক দিন ছিল। এরপর সে একাদশে সুযোগ পেয়েছে, এখন একাদশের ভাবনায় সে আছে।’

তাসকিনকে অবশ্য দুর্ভাগা ভাবছেন ডমিঙ্গো, ‘তাসকিন একটু দুর্ভাগা, কন্ডিশনের কারণে। আমরা এখন দুজন বাঁহাতি পেসার খেলাচ্ছি। ডানহাতি পেসারের চেয়ে এক্ষেত্রে ওরা বেশি কার্যকরী। এই ফরম্যাটে তাসকিন দুর্দান্ত। কন্ডিশনের কারণে দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে।’