NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

হামাসকে ধ্বংস করতে পারলে গাজায় শান্তি ফিরবে: নেতানিয়াহু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ এএম

হামাসকে ধ্বংস করতে পারলে গাজায় শান্তি ফিরবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ আরো তীব্রতর হতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘হামাসকে ধ্বংস করতে পারলে গাজায় শান্তি ফিরে আসবে।’ স্থানীয় সময় সোমবার এই মন্তব্য করেন।

নিরলস ইসরায়েলি বেমা হামলা ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংস করে ফেলেছে।

 
সংঘর্ষ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে গেছে। ইসরায়েল যুদ্ধবিরতির জন্য বিশ্ববাসীর চাপের মুখে পড়েছে। তবে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তিনি বলেন, “হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে, গাজাকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই মুক্ত করতে হবে।

 
এগুলো গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য তিনটি পূর্বশর্ত।’

 

তিনি আরো বরেন, ‘নিরস্ত্রীকরণের জন্য এই অঞ্চলের চারদিকে একটি অস্থায়ী নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার প্রয়োজন। অদূর ভবিষ্যতের জন্য ইসরায়েলকে গাজার ওপর নজর রেখে নিরাপত্তা বজায় রাখতে হবে।’ এর আগে গতকাল সোমবার নেতানিয়াহু গাজা পরিদর্শনে গিয়েছিলেন।

 
সেখান থেকে ফিরে লিকুদ পার্টির একটি সভায় বলেছিলেন, ‘আমরা থামছি না।’  দলের এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আগামী দিনে লড়াই আরো জোরদার করছি।’