NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মা-ছেলে পিষ্ট, বাবা হাসপাতালে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
বিয়েবাড়ি থেকে ফেরার পথে মা-ছেলে পিষ্ট, বাবা হাসপাতালে

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়েবাড়ি থেকে ফেরার সময় ট্রাকচাপায় মা-ছেলে নিহত ও আহত হয়েছেন বাবা। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিনা খাতুন ও তার দুই বছরের ছেলে রায়হান হাসান। এ ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী মনির হোসেন বাবু।

 
তাদের বাড়ি উপজেলার মহিষামুড়ি এলাকায়।

 

পুলিশ জানায়, জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চাপারতল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মা-ছেলে ছিটকে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত রিনার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

 
স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়েছে।