NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে পোলার্ড


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৯ এএম

ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে পোলার্ড

গত বছরের ফেব্রুয়ারির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কাইরন পোলার্ডকে। তবে এখনো ঠিকই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন। এর মধ্যে এবার তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

 

আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইসিবি। তারা জানিয়েছে, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে থাকবেন পোলার্ড।’ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে পোলার্ডকে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে ইসিবি।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা পোলার্ডের।

 
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে জিতেছেন পাঁচ বার শিরোপা জিতেছেন। মুম্বাইতে এখন কোচের ভূমিকাও পালন করছেন তিনি। এই সংস্করণের ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা থাকা পোলার্ড ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করে ইসিবি, ‘২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ পোলার্ড। এই সংস্করণে ৬০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।
 

 

সর্বশেষ অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ইংল্যান্ড। শিরোপা ধরে রাখতে এবার পোলার্ডের টোটকাও পাচ্ছেন জশ বাটলাররা।