NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় ভারতের মেয়েদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় ভারতের মেয়েদের

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস। মেয়েদের টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়া নারী দলকে হারের তেতো স্বাদ দিল ভারতের নারী  দল। মুম্বাইয়ের ম্যাচে হারমান প্রীত কাউরের দল ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। কয়েকদিন আগে রানে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত।

 
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার আরেক সোনালী কাব্য রচনা করে প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল তারা। 

 

১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া।

 
দু’বার সিরিজ় ড্র হয়েছিল। ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। ৪৬ বছর পরে অস্ট্রেলিয়াকে কোনও টেস্টে হারাল তারা।

 

টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা।

 
মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মহিলা দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। জয়ের জন্য ৭৫ রানের লক্ষ্য পায় ভারত। ওই রান ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ছাড়িয়ে গেছে ভারতীয় মেয়েরা।
 
৩৮ রানে অপরাজিত ছিলেন স্মৃতি মান্ধানা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নারী দল করেছিল ২১৯ রান। অন্যদিকে ভারত নারী দল প্রথম ইনিংসে গড়েছিল ৪০৯ রানের বিশাল সংগ্রহ। 

 

ইতিহাস গড়া জয়ে উচ্ছাসের প্লাবনে ভাসছে ভারতের মেয়েরা। মুম্বাইয়ে অবিস্মরণীয় জয়ের পর পুজা বস্ত্রকর বলছিলেন,‘ খুব খুব খুশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। ইতিহাসি রচিত হলো।’