NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক
Logo
logo

প্রবাসীদের বৈধতা দিতে সংসদে আইন পাশ করল গ্রিস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ এএম

>
প্রবাসীদের বৈধতা দিতে সংসদে আইন পাশ করল গ্রিস

গ্রিসের কর্মী সংকটের শূন্যতা পূরণ করতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩০ হাজার অবৈধ প্রবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার গ্রিক পার্লামেন্ট এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে। এসব প্রবাসীকে তিন বছরের আবাসিক পারমিট এবং কাজ করার অধিকার দেবে গ্রিস।

 

ফলে যে সকল অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত আছেন তারা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ পাবেন। গ্রিক সরকারের নিয়মিত-করণের নতুন সিদ্ধান্তে কারা কারা বৈধতা পাবেন সেটি নির্দিষ্ট করা হয়েছে। শর্ত হচ্ছে; চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে তিন বছর ধরে গ্রিসে বসবাস করেছেন এমন প্রমাণ লাগবে।

সর্বশেষ বাংলাদেশের সঙ্গে গ্রিসের সমঝোতার মাধ্যমে ৫ বছরের জন্য বৈধতার কার্যক্রম চলমান রয়েছে। এথেন্সে বাংলাদেশ দূতাবাস এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছে। আর গ্রিক পার্লামেন্ট অনুমোদন পাওয়া নতুন আইন বাস্তবায়ন হলে যেসব অনিয়মিত বাংলাদেশি ৫ বছরের বৈধতার আওতায় আসেননি তারাও নতুন আইনে বৈধতার জন্য আবেদন করতে পারবেন।