NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

‘মোটিভেশনাল স্পিকারের’ বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ এএম

‘মোটিভেশনাল স্পিকারের’ বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ

বিপাকে ‘মোটিভেশনাল স্পিকার’ বিবেক বিন্দ্রা। স্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো ভারতের জনপ্রিয় এই ইউটি‌উবারের বিরুদ্ধে। বিবেকের শ্যালক এরই মধ্যে তার বিরুদ্ধে নয়ডার একটি থানায় মামলা দায়ের করেছেন।

বিবেকের শ্যালক বৈভব কোয়াত্রার অভিযোগ, নয়ডার যে বিলাসবহুল বহুতল ভবনে ইউটিউবার থাকেন, সেখানেই তিনি তার স্ত্রী ইয়ানিকাকে মারধর করেছেন। বৈভবের দাবি, কয়েক দিন আগে বিবেক ও তার মায়ের উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন।

 


মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন বলেও অভিযোগ তার ভাইয়ের। চলতি ডিসেম্বরের শুরুর দিকেই বিবেক ও ইয়ানিকার বিয়ে হয়েছিল।

বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও ও প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন। ইউটিউবে বিবেকের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ কোটির বেশি। ইউটিউব থেকে বছরে কোটি কোটি টাকা আয় করেন তিনি।

 

সম্প্রতি ভারতের অন্য এক জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’ সন্দীপ মহেশ্বরীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন বিবেক। ইউটিউব চ্যানেলে ‘বিগ স্ক্যাম এক্সপোজড’ শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সন্দীপ। সেখানে এক জন বড় ইউটিউবারের কথা বলা হয়, যিনি ব্যবসার নামে দেশের বহু তরুণ-তরুণীর সঙ্গে প্রতারণা করেছেন। সন্দীপ কারও নাম না করলেও সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে সেই ইউটিউবার আর কেউ নন, তিনি বিবেক।