NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

>
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী কাজে গিয়ে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাতীবান্ধার গড্ডিমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আতাউর রহমান আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 
তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট সরওয়ার হায়াৎ খান অভিযোগ করে বলেছেন, সফর সঙ্গীসহ গড্ডিমারী বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে গেলে আতাউর রহমানের ওপর হামলা চালান ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। শ্যামল গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

সরওয়ার আরো অভিযোগ করে, গড্ডিমারী বাজারে থেকে ফিরে আসার সময় স্বতন্ত্র প্রার্থীর বহরে থাকা একটি গাড়ি ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 
আহত স্বতন্ত্র প্রার্থী পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

এদিকে অভিযোগ অস্বীকার করে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বলায় স্থানীয়দের বাঁধার মুখে পড়েছিলেন।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।