NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের
Logo
logo

কাকে প্রেম নিবেদন করলেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম

>
কাকে প্রেম নিবেদন করলেন রাশমিকা

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম যেন ‘ওপেন সিক্রেট’। তাঁদের সম্পর্ক নিয়ে বিনোদন জগতে চলে বিস্তর আলোচনা। অনেকের বিশ্বাস, তাঁরা চুপিসারে প্রেম করছেন। যদিও দুই তারকা বরাবরই সম্পর্কে থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

 
তবে এ বার আর রাখঢাক না রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম নিবেদন করে বসলেন রাশমিকা।

 

দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডির ‘অ্যনিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে রাশমিকাকে। ছবিটি বক্স অফিসে হিট। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৯০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে এই ছবি।

 
রাশমিকা গত কয়েক বছরে দক্ষিণী বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। এবার ‘অ্যানিম্যাল’–এর সাফল্য বলিউডেও নিজের জায়গা শক্ত করছেন অভিনেত্রী। আর এই সাফল্য নিয়েই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি এমনই জল্পনা শুরু হয়েছে। এই জল্পনার কারণ অভিনেত্রীর এক পোস্ট।
 

 

অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’এই পোস্টে কারো নাম উল্লেখ করেননি রাশমিকা। তবে রাশমিকার ইশারা কার দিকে, তা বুঝতে ভক্তদের বাকি নেই।

নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাঁদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি।

 
‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিক বার দেখা গিয়েছে বিজয় এবং রাশমিকাকে। এ বার একধাপ এগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না! তা সময় বলে দিবে।