NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:২৩ পিএম

সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের তৃতীয় ওয়ানডে তাই পরিণত হয়েছিল নিয়মরক্ষার ম্যাচ। আনুষ্ঠানিকতার ওই লড়াইয়ে সুপার ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ড মেয়েদের হারিয়ে স্বান্তনার জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। 
নিউজল্যান্ড মেয়েদের করা ৮ উইকেটে ২৫১ রানের জবাবে পাকিস্তান মেয়েরাও ৯ উইকেটে করে ২৫১ রান।

 
নির্ধারিত ৫০ ওভারে খেলা টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারের ওই লড়াইয়ে নিউজিল্যান্ডের এমেলিয়া কেরের ছয় বল থেকে ১১ রান নেয় পাকিস্তান। জবাবে সাদিয়া ইকবালের ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৮ রান নিতে পারে নিউজিল্যান্ড মেয়েরা। 
মেয়েদের ওয়ানডেতে দুই মাসে দুটি টাই ম্যাচের নিস্পত্তি হল সুপার ওভারে।
 
গত মাসে বাংলাদেশের সঙ্গে টাই করে সুপার ওভারে হেরে গিয়েছিল পাকিস্তান মেয়েরা। এবার টাই করে সুপার ওভারে জয়ী দলের নাম পাকিস্তান। এই ম্যাচ হেরেও অবশ্য ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের মেয়েরা।  
নিউজিল্যান্ডের ২৫১ রান তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল পাকিস্তান।
 
জেতার জন্য শেষ ৩ ওভারে তাদের দরকার ছিল ২২ রান। হাতে তখনও ছিল চার উইকেট। ৪৮ তম ৬ রান নিয়ে তারা একটি উইকেট হারালে সমীকরণ নেমে দাঁড়ায় ১২ বলে ১৬ রান। কিন্তু ৪৯তম ওভারে ৮ রান নিলেও হারিয়ে ফেলে দুই উইকেট। শেষ ৬ বলে জয়ের জন্য তাদের দরকার ছিল ৮ রান।
 
পাকিস্তান মেয়েরা ৭ রান নিয়ে ম্যাচ করে টাই। সুপার ওভারে অবশ্য জিতেছে সফরকারীরাই।